আন্দামান সাগরে ট্রলারডুবি
টেকনাফ প্রতিবেদক
প্রকাশ : ২০ এপ্রিল ২০২৬ ১৬:১১ পিএম
আপডেট : ২০ এপ্রিল ২০২৬ ১৬:১৯ পিএম
মানবপাচারকারী চক্রের এক সদস্য। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে আন্দামান সাগরে ট্রলার ডুবির ঘটনায় জড়িত মানবপাচারকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।
আটকরা হলেন- মো. ইসমাইল (৩০), মো. ফারুক (৩৫) ও ইব্রাহিম (৩৪)।
পুলিশ
সূত্রে জানা গেছে, প্রাথমিক
জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন,
দীর্ঘদিন ধরে একটি চক্রের
মাধ্যমে রোহিঙ্গা ও বাংলাদেশি নাগরিকদের
নানা প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় পাচার করা হচ্ছিল। তারা
অর্থের বিনিময়ে লোকজন সংগ্রহ ও পাচারের সঙ্গে
যুক্ত ছিলেন।
ওসি
সাইফুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে
মানবপাচার আইনে মামলা করে
কক্সবাজার আদালতে পাঠানো হচ্ছে। একই সঙ্গে চক্রের
অন্যান্য সদস্যদের ধরতে অভিযান অব্যাহত
রয়েছে।