প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ ১৬:১৫ পিএম
সালমান এফ রহমানের ঘনিষ্ঠ তারেক আলম। ছবি: সংগৃহীত
ঋণ জালিয়াতির অভিযোগে বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের ঘনিষ্ঠ তারেক আলমকে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বুধবার তাকে আটক করা হয়।
তারেক আলমের বিরুদ্ধে ৩০০ কোটি টাকার ঋণ জালিয়াতির অভিযোগ রয়েছে। তিনি ব্রিটিশ পাসপোর্টধারী।
অনিয়ম, দুর্নীতি, প্রতারণা ও জালিয়াতির মাধ্যমে ব্যাংকিং নিয়মাচার ভেঙে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান চলমান।
একইসঙ্গে বেক্সিমকো গ্রুপের অনিয়ম, দুর্নীতি, অর্থপাচারের অধিকতর অনুসন্ধান ও তদন্ত করতে তিন সংস্থার সমন্বয়ে যৌথ টিমও কাজ করছে।