× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় স্বামীর সামনে স্ত্রীকে অপহরণ করে ধর্ষণ, গ্রেপ্তার ৩

হোমনা (কুমিল্লা) প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ১৬:২২ পিএম

স্বামীর সামনে থেকে স্ত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মো. সিয়াম, মো. রিফাত এবং শরীফ মিয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

স্বামীর সামনে থেকে স্ত্রীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মো. সিয়াম, মো. রিফাত এবং শরীফ মিয়া। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লার হোমনায় স্বামীর কাছ থেকে স্ত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে ধর্ষণের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

স্থানীয়দের সহায়তায় শুক্রবার দুপুরে তাদের আটক করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে। হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া এই তথ্য জানিয়েছেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- উপজেলার ওপারচর গ্রামের মৃত রশিদ মিয়ার ছেলে মো. সিয়াম (২১), নজরুল মিয়ার ছেলে মো. রিফাত (২২) এবং শরীফ মিয়া (২০)।

মামলা সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল রাত সাড়ে ৯টা থেকে ১০টার মধ্যে হোমনা থানার ১ নং মাথাভাঙ্গা ইউনিয়নের ছিনাইয়া মোড়ের পশ্চিম পাশে উত্তরকান্দি সড়কে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী নারী তার স্বামীসহ তিতাস উপজেলায় যাচ্ছিলেন। পথে কৃষি কলেজ এলাকা অতিক্রম করার সময় আক্তার মিয়ার ছেলে মো. আশিকুর রহমান আশিকসহ ৫-৬ জনের একটি দল তাদের বহনকারী অটোরিকশার গতিরোধ করে।

পরে তারা জোরপূর্বক অটোরিকশাসহ ওই নারী ও তার স্বামীকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে আলাদা স্থানে নিয়ে গিয়ে আশিকুর রহমান তাকে ধর্ষণ করে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে হোমনা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।

হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টমাস বড়ুয়া জানান, ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা