× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বছরে একই বাড়িতে ৭ বার ডাকাতি, নিঃস্ব নির্মল বিশ্বাস

কালিয়া (নড়াইল) প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ১২:৩০ পিএম

নড়াইলের কালিয়া উপজেলায় গ্রাম পুলিশ নির্মল বিশ্বাসের বাড়িতে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নড়াইলের কালিয়া উপজেলায় গ্রাম পুলিশ নির্মল বিশ্বাসের বাড়িতে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নড়াইলের কালিয়া উপজেলায় গ্রাম পুলিশ নির্মল বিশ্বাসের বাড়িতে আবারও ডাকাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে এক বছরে সপ্তমবারের মতো ডাকাতির ঘটনা ঘটছে বলে জানায় পরিবার।

একের পর এক চুরি-ডাকাতিতে সর্বস্ব হারিয়ে এখন দিশেহারা হয়ে পড়েছেন তিনি ও তার পরিবার।

সালামাবাদ ইউনিয়নের জয়পুর গ্রামে বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে অস্ত্রের মুখে জিম্মি করে সংঘবদ্ধ ডাকাতদল নির্মল বিশ্বাসের বাড়িতে ডাকাতি করে বলে জানা গেছে।

নির্মল বিশ্বাসের পরিবারের সদস্যরা জানান, দেশীয় ধারালো অস্ত্রে সজ্জিত ডাকাতরা পরিবারের সদস্যদের জিম্মি করে ঘরে ব্যাপক তল্লাশি চালিয়ে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। 

এ সময় ডাকাতরা ঘরে থাকা প্রায় ১ লাখ টাকা নগদ এবং পাঁচ আনা ওজনের দুটি স্বর্ণের কানের দুলসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে বলে দাবি করেন তারা।

পরিবারের সদস্যরা বলেন, গত এক বছরে তাদের বাসায় অন্তত সাতবার ডাকাতি ও চুরির ঘটনা ঘটেছে। বারবার এমন ঘটনার পরও প্রশাসন কার্যকর ব্যবস্থা না নেওয়ায় আতঙ্ক ও নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন বলেও জানান তারা।

ভুক্তভোগী নির্মল বিশ্বাস অশ্রুসিক্ত নয়নে বলেন, “আমরা আর পারছি না, সব শেষ হয়ে গেছে। বাঁচার মতো কোনো উপায় নেই।”

স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা হলে তারা অভিযোগ করেন, এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে এবং অপরাধীদের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। দ্রুত প্রশাসনের কঠোর হস্তক্ষেপ, নিয়মিত টহল জোরদার এবং দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তারা।

এ বিষয়ে কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইদ্রিস আলী প্রতিদিনের বাংলাদেশকে জানান, ডাকাতির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ বিষয়ে অভিযোগ বা মামলা পেলে কঠোরভাবে আইন প্রয়োগ করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা