× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদা দিতে অস্বীকার করায় ছুরিকাঘাতে ব্যবসায়ীকে হত্যা

দুর্গাপুর (রাজশাহী) প্রতিবেদক

প্রকাশ : ১৭ এপ্রিল ২০২৬ ১১:০৪ এএম

রাজশাহীর পুঠিয়ায় মুদি দোকান ব্যবসায়ী জুয়েল হোসেনকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়ায় মুদি দোকান ব্যবসায়ী জুয়েল হোসেনকে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। প্রতীকী ছবি

রাজশাহীর পুঠিয়ায় মুদি দোকান ব্যবসায়ী জুয়েল হোসেনকে (৫০) প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত মাইনুলকে প্রথমে আটক করে ঘটনাস্থলে থাকা লোকজন। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পুঠিয়া সদরের কাউন্সিল বাজার সংলগ্ন জুয়েলের মুদি দোকানের সামনে শুক্রবার সকাল ছয়টার দিকে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে মাংস ব্যবসায়ী জসীমউদ্দীন জানান, কাউন্সিল বাজার থেকে মাংস কিনে জুয়েল তার মুদি দোকানের সামনে গেলে মাইনুল নামের এক ‘চাঁদাবাজ’ জুয়েলের কাছে চাঁদা দাবি করে। তবে জুয়েল চাঁদা দিতে অস্বীকার করলে মাইনুল তার বুকে ছুরি দিয়ে আঘাত করে।

এ সময় স্থানীয় জনগণ গুরুতর আহত অবস্থায় জুয়েলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে সময় ‘ঘাতক’ মাইনুলকেও আটক করে স্থানীয় জনগন, বলেন জসীমউদ্দীন।

জুয়েলের পারিবারিক সূত্রে জানা গেছে, ১০-১২ দিন আগেও দলবল নিয়ে জুয়েলের কাছে চাঁদা দাবি করেছিল মাইনুল। 

পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, নিহত জুয়েলের লাশ ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হবে। এবং অভিযুক্ত মাইনুলকেও আটক করা হয়েছে বলেও জানান ওসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা