× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মেঘনায় অবৈধ বালু উত্তোলন, ১১ জনের কারাদণ্ড

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ ২২:২০ পিএম

বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১২ জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তাদের মধ্যে ১১ জনকে ৭ দিনের কারাদণ্ড এবং একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

উপজেলার সোনারামপুর ও দরিয়াদৌলত ইউনিয়নের চর মরিচাকান্দি এলাকায়  মঙ্গলবার বিকালে উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিকুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন— নিরব (২৬), পারভেজ (২৩), দেলোয়ার হোসেন (৬৫), মোহাম্মদ জুবায়ের মৃধা (২১), জয়নাল আবেদিন (২২), আমির আলী (৩৫), রাকিব গাজী (২৭), মাসুদ বয়াতি (২৮), সোহেল রানা (৩০), সফর আলী (৫৫) ও সালাউদ্দিন (৫২)।

জানা গেছে, চর মরিচাকান্দি বালুমহালটি গত অর্থবছরে প্রায় ৩২ কোটি টাকায় ইজারা পায় নরসিংদী সদর উপজেলার আলোকবালি ইউনিয়নের বহিষ্কৃত বিএনপি নেতা আব্দুল কাইয়ুমের প্রতিষ্ঠান ‘সাদিয়া এন্টারপ্রাইজ’।

গত ১৩ এপ্রিল ইজারার মেয়াদ শেষ হলেও প্রতিষ্ঠানটি চুম্বক ড্রেজার ব্যবহার করে অবৈধভাবে বালু উত্তোলন অব্যাহত রাখে।

স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের নজর এড়িয়ে দিন-রাত সমানতালে বালু উত্তোলন চলছিল। এতে একদিকে সরকারের রাজস্ব ক্ষতি হচ্ছিল, অন্যদিকে নদীভাঙনসহ পরিবেশগত ঝুঁকি বাড়ছিল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল ইসলাম বলেন, “বালুমহালের মেয়াদ শেষ হওয়ার পর বালু উত্তোলনের কোনো সুযোগ নেই। এটি সম্পূর্ণ অবৈধ। অভিযান চালিয়ে ১২ জনকে আটক করা হয়। এর মধ্যে ১১ জনকে কারাদণ্ড এবং একজনকে অর্থদণ্ড দেওয়া হয়েছে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা