× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুষ্টিয়ায় ‘পীর’ হত্যা, ২০০ জনের বিরুদ্ধে মামলা

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিবেদক

প্রকাশ : ১৪ এপ্রিল ২০২৬ ১৪:০০ পিএম

মব হামলায় নিহত ‘পীর’ শামীম রেজা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

মব হামলায় নিহত ‘পীর’ শামীম রেজা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুষ্টিয়ার দৌলতপুরে ‘পীর’ শামীম রেজা ওরফে আব্দুর রহমান হত্যার ঘটনা একজনের নাম উল্লেখ করে ২০০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

ঘটনার তিনদিন পর সোমবার দিবাগত রাত সাড়ে ১১টায় দৌলতপুর থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের বড়ভাই ফজলুর রহমান সান্টু। দৌলতপুর থানার ওসি মো. আরিফুর রহমান পীর শামীম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

হত্যাকান্ডে জড়িত চিহ্নিত যুবক রাজিবকে প্রধান আসামি করে অজ্ঞাত ১৮০ জন থেকে ২০০ জনের নামে এ হত্যা মামলা দায়ের করা হয়।

মামলার প্রধান আসামি ফিলিপনগর এলাকার গাজী মিস্ত্রীর ছেলে রাজিব (৩২) জামায়াতের রাজনীতির সাথে জড়িত। এছাড়াও মামলায় আরো যে ৩জনের নাম রয়েছে তারাও একই সংগঠনের সাথে সম্পৃক্ত বলে জানাগেছে।

ওসি মো. আরিফুর রহমান জানান, ৪জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ১৮০ জন থেকে ২০০ জনের নামে এ হত্যা মামলা দায়ের করা হয়েছে। এখনও পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি। তবে অভিযান চলামান রয়েছে।

এর আগে পবিত্র কোরআন অবমাননার অভিযোগ এনে গত শনিবার দুপুর আড়াইটার দিকে ফিলিপনগর ইউনিয়নের দারোগার মোড় এলাকায় ‘কালান্দার বাবা শ্রী শামীম জাহাঙ্গীর দরবার শরীফে’ হামলার ঘটনা ঘটে। হামলাকারীদের অভিযোগ, ওই আস্তানায় ইসলাম ধর্ম বিকৃতি করা হচ্ছিলো। এতে সংঘবদ্ধ একটি দল আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। 

হামলকারীরা পীর শামীমকে তার কক্ষ থেকে টেনে হেঁচড়ে বের করে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে হত্যা করে দোতলা থেকে নীচে ছুড়ে ফেলে। এরপর হামলাকারীরা সংঘবদ্ধভাবে আস্তানায় আগুন জ্বালিয়ে লুটপাট ও ভাঙচুর চালায়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা