× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বগুড়ায় মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

বগুড়া অফিস

প্রকাশ : ০৯ এপ্রিল ২০২৬ ১৬:২১ পিএম

গাবতলী মডেল থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

গাবতলী মডেল থানা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

বগুড়ায় মাদকাসক্ত ছেলে শিপন মিয়ার লাঠির আঘাতে বাবার মৃত্যুর অভিযোগ উঠেছে।

গাবতলী উপজেলার বালিয়াদীঘি ইউনিয়নের পূর্ব উত্তর কোলাকোপা গ্রামে বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান

নিহত নজরুল ইসলাম লজু (৪৫) ওই গ্রামের মোজাহার আলীর ছেলে। তিনি পেশায় সবজি বিক্রেতা ছিলেন। গাবতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিব হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পারিবারিক কলহের জেরে মাদকাসক্ত ছেলে শিপন মিয়া (২২) গভীর রাতে বাবাকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে নজরুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।

ঘটনার পর থেকে শিপন মিয়া পলাতক রয়েছেন বলেও জানিয়েছে তিনি।

ওসি রাকিব হাসান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে”।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা