× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ডিবি’ সেজে তরুণীকে অপহরণের চেষ্টা, প্রেমিকসহ আটক ৬

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬ ২২:২২ পিএম

ডিবি পুলিশের পরিচয়ে এক তরুণীকে অপহরণের চেষ্টায় আটক ৬ যুবক এবং ঘটনায় ব্যবহৃত গাড়ি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ডিবি পুলিশের পরিচয়ে এক তরুণীকে অপহরণের চেষ্টায় আটক ৬ যুবক এবং ঘটনায় ব্যবহৃত গাড়ি। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

প্রেমের সম্পর্কের জেরে ডিবি পুলিশের পরিচয়ে এক তরুণীকে অপহরণের চেষ্টার অভিযোগে ফেনীতে ৬ তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সদর উপজেলার পাঁচগাছিয়ায় ঘটা এই ঘটনায় বুধবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আটকরা হলেন- পলাশ হোসেন প্রকাশ ইউনুছ মিয়া (১৯), মো. শাওন (১৯), পলাশ আহম্মদ (২২), ইমরান হোসেন রিহান (১৯), মিনহাজুল আলম তামিম (১৮) এবং আব্দুল আহাদ মেজবাহ (১৯)। আটকদের মধ্যে একজন ফেনী সদর এলাকার ও অন্যরা কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আলকরা ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, আটকরা একটি হাইস মাইক্রোবাসে পুলিশের স্টিকার লাগিয়ে নিজেদের ডিবি পুলিশের সদস্য বলে পরিচয় দেন। মঙ্গলবার বিকেলে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের লক্ষীয়ারা এলাকায় গিয়ে তারা কৌশলে এক তরুণীকে তুলে নেওয়ার পরিকল্পনা করেন। একপর্যায়ে ওই তরুণীর বাড়িতে গিয়ে স্বজনদের ভয়ভীতি দেখান। এ সময় এলাকাবাসীর সন্দেহ হলে তারা স্থানীয় পুলিশ সদস্যদের খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণীর বাবা বাদী হয়ে ফেনী মডেল থানায় অপহরণ চেষ্টার মামলা করেন।

ফেনী মডেল থানা সহকারি উপপরিদর্শক অনুপ কুমার বিশ্বাস বলেন, “ঘটনাস্থল থেকে পুলিশের মনোগ্রামযুক্ত স্টিকার লাগানো একটি হাইস মাইক্রোবাস জব্দ করা হয়েছে”।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, প্রেমঘটিত বিষয়কে কেন্দ্র করে ওই মাদরাসা পড়ুয়া তরুণীকে অপহরণের চেষ্টা করা হয়। ভুক্তভোগী নারীর বাবার দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে ৬ জনকে কারাগারে পাঠানো হয়েছে।

ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার নিশাত তাবাসসুম বলেন, “প্রেমঘটিত সম্পর্কের জেরে ওই তরুণীকে তুলে নিতে তারা পুলিশের স্টিকার ব্যবহার করেছে। স্থানীয়দের সতর্কতায় তাদের আটক করা সম্ভব হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ব্যবহার করে অপরাধের চেষ্টা গুরুতর অপরাধ। এ ধরনের প্রতারণা থেকে সকলকে সতর্ক থাকতে হবে। এমন সন্দেহজনক কিছু দেখলে দ্রুত নিকটস্থ থানায় যোগাযোগ করতে হবে”। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা