× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়া, আটক ৫

কুমিল্লা অফিস

প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬ ১৫:১৮ পিএম

কুমিল্লা কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়ার ঘটনায় মঙ্গলবার অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লা কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়ার ঘটনায় মঙ্গলবার অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

কুমিল্লা শহরের ঠাকুরপাড়া এলাকায় কিশোর গ্যাংয়ের অস্ত্র মহড়ার ঘটনায় অভিযান চালিয়ে পাঁচজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আটক কিশোরদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।

আটকরা হলেন- ফরহাদ হোসাইন (২২), ইব্রাহিম হোসেন জসিম (২২), শাহাদত হোসেন শান্ত (১৯), তানভীর আহম্মেদ (১৬) ও সাজ্জাদ হোসেন ওরফে রিতিক (১৭)।


পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ এপ্রিল বিকেল ৪টার দিকে ঠাকুরপাড়া মদিনা মসজিদ রোড এলাকায় একদল কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে মহড়া, পটকা বিস্ফোরণ ও মিছিল প্রদর্শনের মাধ্যমে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়।

এ ঘটনায় সোমবার রাতে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা পুলিশের উদ্যোগে শহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচ জনকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিসিক শিল্পনগরী সংলগ্ন নোনাবাদ পুকুরের পূর্ব পাড়ে অভিযান চালিয়ে চারটি রামদা ও একটি এসএস পাইপ দিয়ে তৈরি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।


কোতোয়ালি থানার ওসি তৌহিদুল আনোয়ার বলেন, “ প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে আসামিরা ১৪ জনের নাম প্রকাশ করেছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৪০-১৫০ জনকে আসামি করে মামলা করেছে। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা