× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতারণার অভিযোগে ঢাবি শিক্ষার্থীদের হাতে আটক এডলফ খান

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ ০৯:০৫ এএম

 এডলফ খান। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

এডলফ খান। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মডেলিং শেখানোর নামে অর্থ আত্মসাতের অভিযোগে ‘সুদর্শন পুরুষ’ হিসেবে পরিচিত এডলফ খানকে আটক করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একদল শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের কার্জন হল এলাকায় শুক্রবার রাত ৯টার পর তাকে আটক করা হয়। ঘটনাটি দ্রুত ক্যাম্পাসে আলোচনার সৃষ্টি করে।

ঘটরস্থলে থাকা কয়েকজন শিক্ষার্থী জানান, প্রায় আধাঘণ্টার বেশি সময় তাকে সেখানে আটকে রাখা হয়। এ সময় তিনি গণমাধ্যমকর্মীদের এড়িয়ে চলেন এবং কোনো বক্তব্য দিতে চাননি।

পরে এডলফ খান তিন দিনের মধ্যে টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দিলে রাত পৌনে ১০টার দিকে শিক্ষার্থীরা তাকে ছেড়ে দেন।

এরপর তাকে কার্জন হলের গেট দিয়ে বের হয়ে যেতে দেখা যায়। এ সময়ও সাংবাদিকরা তার কাছে বক্তব্য জানতে চাইলে তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

ঘটনাস্থলে উপস্থিত এক শিক্ষার্থী জানান, সুহাস নামে তাদের এক বড় ভাইয়ের কাছ থেকে মডেলিং শেখানোর কথা বলে কিস্তিতে মোট ১ লাখ ১০ হাজার টাকা নেন এডলফ খান।

অভিযোগ অনুযায়ী, টাকা নেওয়ার পর তিনি আর কোনো প্রশিক্ষণ দেননি। দীর্ঘদিন তাকে খুঁজেও পাওয়া যাচ্ছিল না বলে দাবি করেন তারা।

ওই শিক্ষার্থী আরও জানান, শুক্রবার আজিমপুরের ইরাকি মাঠ এলাকায় কুয়েত-মৈত্রী হল সংসদের এজিএস হাফসার কাছ থেকে নতুন করে টাকা নিতে এলে তাকে আটক করা হয়।

শিক্ষার্থীরা বলেন, দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তারা তাকে আটক করে টাকা আদায়ের চেষ্টা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা