× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৌলভীবাজারে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কার ও অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

মৌলভীবাজার প্রতিবেদক

প্রকাশ : ০২ এপ্রিল ২০২৬ ১৪:৩০ পিএম

ডাকাতির প্রস্তুতিকালে উদ্ধারকৃত প্রাইভেট কার ও দেশীয় অস্ত্র। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

ডাকাতির প্রস্তুতিকালে উদ্ধারকৃত প্রাইভেট কার ও দেশীয় অস্ত্র। গ্রাফিক্স: প্রতিদিনের বাংলাদেশ

মৌলভীবাজার সদর উপজেলার আখানগিরী গ্রামে ডাকাতির প্রস্তুতিকালে প্রাইভেট কার, ডাকাতির সরঞ্জাম ও দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বৃহস্পতিবার ভোরে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—হবিগঞ্জ জেলার আজমিরীগঞ্জ উপজেলার সেলিম মিয়া (৩৫), মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার শাহ ইকবাল হোসেন (৩৭), সদর উপজেলার মবিল খান (৪৮), সিলেটের বালাগঞ্জ উপজেলার শাহেদ মিয়া (২৬) এবং মৌলভীবাজার সদর এলাকার মো. অভি (২৪)।

পুলিশ জানায়, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা (ওসি) মো. সাইফুল ইসলামের নির্দেশনায় উপপরিদর্শক জাকির হোসেন রুবেল সঙ্গীয় ফোর্স নিয়ে আখানগিরী গ্রামের কালেকা বাজার এলাকায় অভিযান পরিচালনা করেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালানোর চেষ্টা করলে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।

অভিযানকালে তাদের ব্যবহৃত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। এছাড়া গাড়ির ভেতর থেকে একটি কাটার মেশিন, একটি ধারালো দা, একটি চাকু, একটি লোহার পাইপ, একটি বাঁশের লাঠি এবং প্রায় ২৫ ফুট লম্বা একটি রশি উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে শাহ ইকবাল হোসেনের বিরুদ্ধে বিভিন্ন জেলায় ১১টি মামলা, সেলিম মিয়ার বিরুদ্ধে ৫টি মামলা এবং মবিল খান ও শাহেদ মিয়ার বিরুদ্ধে একাধিক চুরির মামলা রয়েছে।

ওসি সাইফুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে আটকরা একটি সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় ডাকাতির সঙ্গে জড়িত।

এ ঘটনায় পেনাল কোডের ৩৯৯/৪০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা