× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সমন্বয়ককে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিবেদক

প্রকাশ : ২৭ মার্চ ২০২৬ ১৫:৫৩ পিএম

নিহত নীতিদত্ত চাকমা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

নিহত নীতিদত্ত চাকমা। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

খাগড়াছড়ির পানছড়িতে সশস্ত্র দুর্বৃত্তদের গুলিতে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-গণতান্ত্রিক) এর এক সংগঠক নিহত হয়েছেন। নিহত নীতিদত্ত চাকমা (৪০) পানছড়ি উপজেলা কমিটির সংগঠক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

উপজেলার সদর ইউনিয়নের সূতকর্মা পাড়া এলাকায় শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদুল।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে শান্তিপুর দিক থেকে মোটরসাইকেলে এসে একদল সশস্ত্র ব্যক্তি অতর্কিতভাবে ব্রাশফায়ার করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। গুলিবিদ্ধ অবস্থায় গুরুতর আহত নীতিদত্ত চাকমাকে উদ্ধার করে খাগড়াছড়ি সদরের পার্ক সাইড হাসপাতালে নেওয়া হয়। সেখানে কয়েক ঘণ্টা চিকিৎসাধীন থাকার পর তিনি মারা যান।

এ ঘটনায় ইউপিডিএফ (গণতান্ত্রিক) এর সংগঠক অমর চাকমা অভিযোগ করে বলেন, “প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফ এ হামলার জন্য দায়ী”।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, “এই ঘটনার সঙ্গে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। এটি তাদের অভ্যন্তরীণ কোন্দলের কারণে হতে পারে”।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদুল জানান, গোলাগুলির ঘটনায় একজন গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যুর খবর পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয়রা জানান, সূতকর্মা পাড়া এলাকায় পাহাড়ি জনগোষ্ঠীর অন্যতম বড় সামাজিক উৎসব বৈসু, সাংগ্রাই, বিজু, বিহু, বিষু ও চাংক্রান উপলক্ষে মেলার প্রস্তুতি চলছিল। আগামী ১ এপ্রিল থেকে মেলা শুরু হওয়ার কথা রয়েছে। নিহত নীতিদত্ত চাকমা মেলার প্রস্তুতির কাজেই সেখানে অবস্থান করছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা