× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছাত্রশক্তি নেতার বাড়িতে অগ্নিকাণ্ডের প্রতিবাদে ঢাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ ১০:১৮ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলটি ভিসি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদে শুক্রবার সকালের তাৎক্ষণিক বিক্ষোভ মিছিলটি ভিসি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর গ্রামের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির নেতাকর্মীরা

ঢাবির ভিসি চত্বর থেকে শুক্রবার সকাল সাড়ে ৫টার দিকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়।

এতে জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী অংশ নেন।

মিছিলটি ভিসি চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে অংশগ্রহণকারীরা ‘শিক্ষা আর ছাত্রলীগ একসাথে চলে না’, ‘লীগ আর গণতন্ত্র একসাথে চলে না’, ‘লীগ আর স্বাধীনতা একসাথে চলে না’ এবং ‘সাইফুল্লাহর বাড়িতে আগুন কেন, সালাহউদ্দিন জবাব দে’সহ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে ঢাবি ছাত্রশক্তির সভাপতি তাহমিদ আল মুদাস্সির বলেন, ৫ আগস্টের পরও দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা সক্রিয় রয়েছে। সেহরির পরপরই সাইফুল্লাহর গ্রামের বাড়িতে তার পরিবার ও সন্তানদের হত্যার উদ্দেশ্যে আগুন দেওয়া হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

একই সঙ্গে তিনি দাবি করেন, স্থানীয় কিছু বিএনপি নেতা নির্বাচনী স্বার্থে আওয়ামী লীগের কার্যক্রমে সহায়তা করছে।

জুলাই গণঅভ্যুত্থানের নয় দফার ঘোষক আব্দুল কাদের বলেন, ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠার প্রত্যাশা থেকেই আন্দোলন করা হয়েছিল। কিন্তু আওয়ামী লীগ সেই ন্যায়বিচারের ধার ধারে না বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় হাজী মুহম্মদ মুহসীন হল সংসদের ভিপি সাদিক হোসেন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, রাষ্ট্রকে সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। তিনি জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্টদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানান।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা