× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অন্য প্রতিষ্ঠানের পণ্য নিজ নামে প্যাকেটজাত, ব্যবসায়ীকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিবেদক

প্রকাশ : ০১ মার্চ ২০২৬ ১৯:৩২ পিএম

চুয়াডাঙ্গার দামুড়হুদায়  রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় রবিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান । ছবি: প্রতিদিনের বাংলাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদায় অন্য প্রতিষ্ঠানের পণ্য নিজ নামে প্যাকেটজাত করা এবং শিশু খাদ্যে মেয়াদ উত্তীর্ণ তারিখসহ অন্যনান্য তথ্য না থাকার কারণে ব্যবসায়ীকে জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃপক্ষ।

দামুড়হুদা উপজেলার মোস্তফাপুর ও বাসস্ট্যান্ড এলাকায় রবিবার ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চুয়াডঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, অন্য প্রতিষ্ঠানের পণ্য নিজ নামে প্যাকেটজাত করা এবং শিশু খাদ্যে ব্যবহৃত ফ্লেভারে উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ তারিখসহ অন্যনান্য তথ্য না থাকার কারণে মেসার্স সিপি ফুড প্রোডাক্টকের স্বত্বাধিকারী মফিজুর রহমানকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৭ ও ৪৪ ধারায় ৭০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয় এবং দ্রুততম সময়ে সমস্যাগুলো সমাধান করে কার্যক্রম পরিচালনার জন্য নির্দেশনা দেয়া হয়। 

এছাড়া পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য, হোটেল, ঔষধ, মুদি দোকান তদারকি করা হয়। ওই সময় মান সম্মত পণ্য বিক্রি, মেয়াদ উত্তীর্ণ ও মানহীন পণ্য, ঔষধ বিক্রি না করার জন্য নির্দেশনা দেয়া হয়।

তদারকি কাজে সহযোগীতা করেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটা দল।

জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা