× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলাপাড়ায় ইয়াবা বিক্রির দায়ে দুই যুবকের কারাদন্ড

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ ১৩:০৮ পিএম

পটুয়াখালীর কলাপাড়ায় সোমবার দিবাগত রাত ১১ টায় ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধ অভিযান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় সোমবার দিবাগত রাত ১১ টায় ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধ অভিযান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ

পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা বিক্রির দায়ে মো. তারেক রহমান (২২) ও হাসান রানা (২৬) নামের দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।

এসময় এক শ’ টাকা অর্থদন্ড করা হয়, অনাদায়ে আরও সাত দিনের কারাদন্ড।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সোমবার দিবাগত রাত ১১ টায় এই দন্ড দেওয়া হয়। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া সহকারী কমিশনার (ভূমি) মো. ইয়াসীন সাদেকের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় চার পিস ইয়াবা জব্দ করা হয়।
কলাপাড়া-কুয়াকাটা সড়কের আন্ধারমানিক নদীর সেতুর টোল পয়েন্টের সামনে এই অভিযান চালানো হয়।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৪২(১) ধারায় উপরোক্ত ব্যক্তিদের কারা ও অর্থদন্ড দেওয়া হয়েছে। জব্দ করা ইয়াবা পুড়িয়ে নষ্ট করা হয়।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা