কলাপাড়া (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬ ১৩:০৮ পিএম
পটুয়াখালীর কলাপাড়ায় সোমবার দিবাগত রাত ১১ টায় ভ্রাম্যমাণ আদালতের মাদক বিরোধ অভিযান। ছবি: প্রতিদিনের বাংলাদেশ
পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াবা বিক্রির দায়ে মো. তারেক রহমান (২২) ও হাসান রানা (২৬) নামের দুই যুবককে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
এসময় এক শ’ টাকা অর্থদন্ড করা হয়, অনাদায়ে আরও সাত দিনের কারাদন্ড।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সোমবার দিবাগত রাত ১১ টায় এই দন্ড দেওয়া হয়।