× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে ককটেল ফাটিয়ে ডাচ্‌-বাংলা এজেন্টের ২৪ লাখ টাকা ছিনতাই

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬ ২০:৪০ পিএম

বাসন থানা। ছবি: সংগৃহীত

বাসন থানা। ছবি: সংগৃহীত

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ডাচ্‌-বাংলা মোবাইল ব্যাংকিংয়ের এক এজেন্ট শাখার মানি কালেক্টরের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

মহানগরীর চান্দনা-চৌরাস্তার আউটপাড়া এলাকার কাজিম উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে রবিবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ডাচ্‌-বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট শাখার কর্মীরা প্রতিদিনের বাংলাদেশকে জানান, ভোগড়া বাইপাস এলাকার একটি ডাচ্‌-বাংলা মোবাইল ব্যাংকিং এজেন্ট শাখা থেকে চান্দনা-চৌরাস্তার মূল শাখায় জমা দেওয়ার জন্য প্রায় ২৫ লাখ টাকা নিয়ে যাচ্ছিলেন মানি কালেক্টর হাবিবুর রহমান ও তার সহকারী সোহরাব। এ সময় ককটেল ফাটিয়ে কয়েকজন হাবিবুর রহমানের কাছ থেকে ২৪ লাখ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। বিস্ফোরণে হাবিবুর রহমান আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে বাসন থানার ওসি হারুন অর রশিদ বলেন, “এজেন্ট ব্যাংকের ম্যানেজার হাবিবুর রহমান ও তার সহকারী মূল শাখায় টাকা জমা দিতে যাচ্ছিলেন। এ সময় কাজিম উদ্দিন চৌধুরী স্কুল অ্যান্ড কলেজের সামনে পৌঁছালে তিনটি মোটরসাইকেলে করে আসা ছয়জন দুর্বৃত্ত ককটেল ফাটিয়ে ২৪ লাখ টাকা ছিনতাই করে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে।”

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা