× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাল রং দিয়ে পুতলের ছবি আঁকা চিরকুটে হত্যার হুমকি, আতঙ্কিত জামায়াতকর্মীর পরিবার

কুড়িগ্রাম প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ২০:০২ পিএম

হত্যার হুমকি দেওয়া চিরকুট পাওয়ার পর থানায় জিডি করেন শাহ আলম। প্রবা ফটো

হত্যার হুমকি দেওয়া চিরকুট পাওয়ার পর থানায় জিডি করেন শাহ আলম। প্রবা ফটো

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে শাহ আলম নামের এক জামায়াত কর্মীর বাসার বারান্দায় হত্যার হুমকি দিয়ে একটি চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে। চিরকুটে লাল রং দিয়ে একটি পুতুলের ছবি আঁকা এবং ইংরেজিতে ‘I Kill You’ লেখা ছিল। এতে ওই কর্মীর পরিবার আতঙ্কিত হয়ে পড়েছে।

শনিবার (২০ ডিসেম্বর) সকালে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন। এ ঘটনায় ভুক্তভোগী ব্যক্তি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জানা গেছে, হুমকি পাওয়া ব্যক্তির নাম মো. শাহ আলম। তিনি পাথরডুবি ইউনিয়নের পশ্চিম পাথরডুবি গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে। তিনি স্থানীয় জামায়াতের একজন সক্রিয় কর্মী। ব্যবসার পাশাপাশি তিনি একটি বেসরকারি মাদ্রাসা পরিচালনা করেন। বর্তমানে প্রতিষ্ঠান ও ব্যবসা পরিচালনার সুবাদে তিনি সরকারি কলেজ রোডে জোবাইদুল ইসলাম দেওয়ানের খামারবাড়ির নিচতলায় ভাড়ায় বসবাস করছেন।

শাহ আলমের স্ত্রী মমতাজ বেগম  জানান, শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি বাসার বারান্দায় একটি সাদা কাগজে লেখা ওই চিরকুটটি দেখতে পান। এতে লাল রং দিয়ে ‘I Kill You’ লেখা থাকায় পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় তারা রাতেই থানায় গিয়ে জিডি করেন।

এ বিষয়ে শাহ আলম বলেন, শুক্রবার বিকালে আমি বন্ধুদের সঙ্গে কুড়িগ্রাম ইজতেমায় যাওয়ার পথে ছিলাম। নাগেশ্বরী উপজেলায় পৌঁছালে আমার স্ত্রী ফোন করে চিরকুটের বিষয়টি জানায়। তখনই ইজতেমায় না গিয়ে বাসায় ফিরে আসি। পরে রাতে থানায় জিডি করি। এ ঘটনায় আমার পরিবার চরম আতঙ্কের মধ্যে আছে।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন এ বিষয়ে বলেন, কে বা কারা এই চিরকুট রেখে গেছে, তা গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা