× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ২৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

আশুগঞ্জ ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ২০ ডিসেম্বর ২০২৫ ১৮:২৩ পিএম

 গ্রেপ্তারকৃত মাদক কারবারি আমিনুল ইসলাম। প্রবা ফটো

গ্রেপ্তারকৃত মাদক কারবারি আমিনুল ইসলাম। প্রবা ফটো

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২৫ কেজি গাঁজসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২৯ ডিসেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা  এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলেন চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামের মো.চুটু আলীর ছেলে আমিনুল ইসলাম (২৫)।

আশুগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.কে.এম.সফিকুল আলম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে টোলপ্লাজা এলাকায় আশুগঞ্জ থানা পুলিশের একটি টিম অভিযান চালায়। এ সময়  আসামির হেফাজত থেকে ২৫ কেজি গাঁজা ও মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ করা হয়।

তিনি জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং আশুগঞ্জে চলমান মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা