× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

২৩ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বগুড়া অফিস

প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৭:২৯ পিএম

২৩ বছর আত্মগোপনে থাকা যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

২৩ বছর পলাতক থাকার পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাত আড়াইটার দিকে বগুড়ায়  শাকপালা মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হাফিজুর রহমান (৫৫) গাবতলী উপজেলার পদ্মপাড়া এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বগুড়া জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার আতোয়ার রহমান।

পুলিশের এই কর্মকর্তা জানান, ২০০২ সালে রংপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এক মামলায় হাফিজুর রহমানকে যাবজ্জীবন কারাদণ্ড দেন এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। তবে রায় ঘোষণার পর তিনি আদালতে হাজির না হয়ে কৌশলে দীর্ঘ ২৩ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে ছদ্মবেশে পলাতক ছিলেন।

তিনি আরও জানান, আসামির বিরুদ্ধে জারি করা গ্রেপ্তারি পরোয়ানাটি গাবতলী থানায় মূলতবী রয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় বেতার বার্তায় জানানো হয়েছে।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা