× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বন্ধুকে খুনের পর রক্তমাখা কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ

ময়মনসিংহ অফিস

প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৫ ১৭:৫৬ পিএম

বন্ধুকে খুনের পর রক্তমাখা কুড়াল হাতে থানায় আত্মসমর্পণ

ময়মনসিংহের ত্রিশালে বন্ধুকে খুন করে থানায় ‘চাইনিজ কুড়াল’ নিয়ে আত্মসমর্পণ করেছেন এক যুবক।

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাতে ত্রিশাল সরকারি নজরুল একাডেমি মাঠে খুনের এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম মুনতাসীর ফাহিম (২২)। তিনি ত্রিশাল ইউনিয়নের চিকনা মনোহর গ্রামের বাদল মিয়ার ছেলে। মালয়েশিয়ায় পড়াশোনা করতেন মুনতাসীর ফাহিম। চার মাস আগে দেশে আসেন। আগামী ২৫ ডিসেম্বর তার ফেরার ফ্লাইট ছিল।
আর থানায় আত্মসমর্পণকারীর নাম অহিদুল ইসলাম অনিক। তিনি ত্রিশাল পৌরসভার দরিরামপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে। মুনতাসীর ফাহিম, অহিদুল ইসলাম অনিকের বন্ধু ছিলেন ।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাতে সরকারি নজরুল একাডেমির ভোকেশনাল শাখার দক্ষিণ পাশে পানির ট্যাংকির কাছে ফাহিমের ওপর ধারালো ‘চাইনিজ কুড়াল’ দিয়ে হামলা চালায় অনিক। এতে ঘটনাস্থলেই ফাহিমের মৃত্যু হয়। রাত ৯টার দিকে অনিক সেই কুড়াল হাতে নিয়েই ত্রিশাল থানায় আসে। সেখানে গিয়ে ডিউটি অফিসারকে জানায়, সে তার বন্ধুকে হত্যা করেছে। এসময় তাকে হেফাজতে নেয় পুলিশ। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী ঘটনাস্থলে পৌঁছে ফাহিমের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।
ফাহিমের নানি মাকসুদা আক্তার বলেন, ফাহিম পৌর এলাকার হাসপাতালের পেছনে ভাড়া বাসায় থাকত। ফাহিমকে অনিক ডেকে নিয়ে যায়। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যাকারীর উপযুক্ত বিচার দাবি করছি।

এ বিষয়ে ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মুস্তফা রুবেল বলেন, ফাহিমকে খুন করে অনিক রক্তমাখা ধারালো চাইনিজ কুড়াল হাতে থানায় এসে আত্মসমর্পণ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি খুনের কথা স্বীকার করেছেন। ব্যক্তিগত বিরোধ থেকে এ হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা