× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ধানমন্ডি ৩২ থেকে ‘সন্দেহভাজন’ কিশোর আটক

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ১৩:৩৫ পিএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২৫ ১৬:১৮ পিএম

ধানমন্ডি ৩২ থেকে ‘সন্দেহভাজন’ কিশোর আটক

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে ‘সন্দেহভাজন’ এক কিশোরকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে এই কিশোরকে আটক করা হয়। আটকের পর তাকে পুলিশের ভ্যানে তুলে নিয়ে যাওয়া হয়।

আটকের বিষয়ট নিশ্চিত করেছেন পুলিশের ধানমন্ডি অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান।

ঘটনাস্থলে দেখা যায়, আটক কিশোরের পরনে প্যান্ট-কোট-টাই রয়েছে। তার হাতে একটি ব্যাগ আছে।  পুলিশ জানিয়েছে,  ওই কিশোরের বয়স ১৪। তার বাড়ি ময়মনসিংহের ভালুকা উপজেলায়।

পুলিশ কর্মকর্তা শাহ মোস্তফা তারিকুজ্জামান জানান, আটক কিশোরের আচরণ সন্দেহজনক। তার কথা বিভ্রান্তিকর। সে নিজেকে শিক্ষার্থী পরিচয় দিচ্ছে। একবার বলছে সে ছাত্রদল করে। আরেকবার বলছে ছাত্রশিবির করে।

তিনি আরও জানান, আটক কিশোরের ব্যাগে পাওয়া কাগজপত্রসহ অন্যান্য আলামত দেখে মনে হচ্ছে, সে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত।

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ডাকা আজ বৃহস্পতিবারের ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঠেকাতে কঠোর অবস্থানে আছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কোনো ব্যক্তি নাশকতা করতে পারে, এমন সন্দেহ হলেই তাকে আটক করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইনশৃঙ্খলা-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় গত মঙ্গলবার এ নির্দেশ দেওয়া হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা