× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছিনতাইকারী ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২০ অক্টোবর ২০২৫ ১২:৪৩ পিএম

ছিনতাইকারী ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

রাজধানীর যাত্রাবাড়ীর শনির আখড়ায় ছিনতাইকারীর ছুরিকাঘাতে মোঃ রাসেল মিয়া (৩১) নামে এক সিআইডির পুলিশ সদস্য আহত হয়েছেন।

সোমবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৫টর দিকে এই ঘটনাটি ঘটে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

তাকে হাসপাতালে নিয়ে আসা মোঃ নুরুল ইসলাম জানান, আজ ভোরের দিকে মোটরসাইকেল যোগে শনির আখড়া দিয়ে যাওয়ার সময় অজ্ঞাত ৩/৪ জন ছিনতাইকারী তার রাস্তা গতিরোধ করে ও ছুরি দিয়ে হাতের বাহুতে আঘাত করে মানিব্যাগ ও মোবাইল নিয়ে পালিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে তাকে রাজারবাগ পুলিশ হাসপাতাল নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

তিনি আরও জানান, আহত রাসেল মিয়ার বাসা যাত্রাবাড়ীর রইস নগর এলাকায় ভাড়া বাসায় থাকেন। বর্তমানে ঢাকা সিআইডি হেডকোয়ার্টারে কনস্টেবল হিসেবে কর্মরত আছেন তিনি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মোঃ ফারুক জানান, সকালের দিকে শনির আখড়ায় সিআইডির এক পুলিশ সদস্যকে আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে আনা হয়। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় অবগত করেছি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা