× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৬ মাস বয়সি কন্যাশিশুকে গলা কেটে হত্যা করল মা

রংপুর অফিস

প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৩ পিএম

৬ মাস বয়সি কন্যাশিশুকে গলা কেটে হত্যা করল মা

রংপুরের তারাগঞ্জে ৬ মাস বয়সি কন্যাশিশুর গলা কেটে হত্যা করেছে মা। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৬টায় তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ অভিযুক্ত মা তুলসী রানীকে (২৩) আটক করেছে। তুলশী রানী ওই এলাকার বাবু লালের স্ত্রী। 

স্থানীয়রা জানান, বাবু লাল ও তুলসী রানীর ৮ বছরের সংসারে দুই কন্যার জন্ম হয়। এর মধ্যে বড় মেয়ে ৫ বছর বয়সি ও ছোট মেয়ে ৬ মাস বয়সি। বিয়ের পর থেকে তুলসী রানী মানসিক রোগে ভূগছিলেন। সোমবার (ঘটনার দিন) সকাল ৬টায় তাকে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। সকালে দুধ খাওয়ানোর পর ঘুমিয়ে পড়া ৬ মাস বয়সি ওই শিশুকে রান্নাঘরের ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে মা তুলসী রানী। শিশুটির লাশ পরিবারের সকলের সামনে উঠানে ফেলে দেয়। এ সময় পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে মা তুলসীকে গেপ্তারসহ শিশুটি হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিটি উদ্ধার করে।

শিশুটির দাদি পাতানী বালা বলেন, তুলসী কিছুদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিল। সকালে সে দুধ খাওয়াতে ঘরে ঢুকে আমার এই ফুটফুটে নিষ্পাপ ৬ মাস বয়সি নাতনিকে রান্না কাজে ব্যবহৃত কাটারি (ছুরি) দিয়ে গলা কেটে হত্যা করে উঠানে ফেলে দেয় আমাদের সবার সামনে। সে যে এমন ভয়াবহ ঘটনা ঘটাবে তা আমরা কেউ কল্পনাও করিনি।

ঘটনার পর তুলসী রানী নিজেই হত্যাকাণ্ডের ঘটনা স্বীকার করে বলেন, ‘আজকে কিছু হয়নি। বাচ্চাটা তো আমি নিজে মারলাম। বাচ্চাটা হওয়ার পর থেকে আমি ভালো করে রান্না করে খাইতে পারি না। আরো একটা মেয়ে আছে তার সেবাযত্ন করতে পারি না, এটাই সমস্যা।

তারাগঞ্জ থানার অফিসারি-ইনচার্জ (ওসি) এম এ ফারুক বলেন, ৯৯৯ খবর পেয়ে জানতে পারি উপজেলা কুর্শা ইউনিয়নের পশ্চিম পলাশবাড়ী গ্রামে মা তার শিশুকে গলা কেটে হত্যা করেছে। শিশুটির বয়স মাত্র ছয় মাস। তাৎক্ষণিক আমি ঘটনাস্থলে পুলিশ পাঠাই, হত্যাকারীকে (শিশুটির মা) আটক করি। হত্যা কাজে ব্যবহৃত অস্ত্রটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করলে শিশুটির মা নিজে হত্যা করেছে বলে স্বীকার করেছেন। এর বাইরেও তদন্ত চলছে, এজাহার পাওয়ার পর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা