× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপপুর গ্রীণসিটি প্রকল্পে অনিয়মে আরও তিন প্রকৌশলীর শাস্তি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪৭ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

পাবনার রূপপুর গ্রীণসিটি প্রকল্পে অস্বাভাবিক ব্যয়ের ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় গণপূর্ত অধিদপ্তরের তিন উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। এর মধ্যে দুইজনকে বাধ্যতামূলক অবসর এবং একজনকে নিম্নবেতন গ্রেডে অবনমিত করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আলমগীর হোসেন এই তথ্য জানান।

শাস্তিপ্রাপ্তরা হলেন— মো. ফজলে হক, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল), পাবনা গণপূর্ত উপবিভাগ (সাময়িক বরখাস্তকৃত); মোসা. শাহনাজ আখতার, উপ-সহকারী প্রকৌশলী (ই/এম, পিএন্ডডি), রাজশাহী গণপূর্ত জোন; এবং খোরশেদা ইয়াছরিবা, উপ-সহকারী প্রকৌশলী (সিভিল), রাজশাহী গণপূর্ত সার্কেল।

প্রকৌশলীরা ২০১৯ সালে রূপপুর গ্রীণসিটি প্রকল্পের ২০ ও ১৬ তলা ভবনের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী ক্রয় এবং ভবনে উত্তোলনের কাজে অস্বাভাবিক ব্যয়ের সঙ্গে জড়িত ছিলেন। সে সময় বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। পরবর্তীতে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদপ্তর পৃথক তদন্ত কমিটি গঠন করে। তদন্ত প্রতিবেদনে অনিয়মের প্রমাণ মেলে এবং বিভাগীয় তদন্তেও “অসদাচরণ” সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়।

তদন্ত কমিটির সুপারিশে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে ফজলে হক ও শাহনাজ আখতারকে ‘বাধ্যতামূলক অবসর’ গুরুদণ্ড দেওয়া হয়েছে। অন্যদিকে খোরশেদা ইয়াছরিবার বিরুদ্ধে একই ধরনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে ‘নিম্নবেতন গ্রেডে অবনমিতকরণ’ শাস্তি দেওয়া হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে এবং যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ১০ সেপ্টেম্বর ২০২৫ তারিখে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে এ আদেশ জারি করা হয়।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা