× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মানিকগঞ্জে মাকে গলা কেটে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

মানিকগঞ্জ ও সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১২ পিএম

মানিকগঞ্জে মাকে গলা কেটে হত্যার অভিযোগ ছেলের বিরুদ্ধে

মানিকগঞ্জের দৌলতপুরে পারিবারিক অর্থ-সম্পদ সংক্রান্ত বিরোধের জেরে ছেলের হাতে মায়ের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) ভোররাতে দৌলতপুর উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে আপন ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২) নিজের মা করুনা রানী ভদ্রকে (৬২) গলা কেটে হত্যা করে বলে অভিযোগ উঠেছে। নিহত করুণা রানী ভদ্র (৬২) ওই গ্রামের মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী। ঘটনার পর থেকেই অভিযুক্ত রবি চন্দ্র ভদ্র পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, করুণা রানী ও তার ছেলে রবি চন্দ্র ভদ্রের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, সেই বিরোধের জেরে রবি ভোর রাতে ধারালো বটি দিয়ে ঘরের ভেতর মায়ের গলা কেটে হত্যা করে। ঘটনাস্থলেই করুণা রানী মারা যান।  

খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে।  

দৌলতপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এ.আর.এম আল মামুন জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত রবি চন্দ্র ভদ্র পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া অব্যাহত রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা