× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হবিগঞ্জে ভাগ্নের রামদার আঘাতে প্রাণ গেল মামার

হবিগঞ্জ প্রতিবেদক

প্রকাশ : ১৪ আগস্ট ২০২৫ ১৪:৪২ পিএম

হবিগঞ্জে ভাগ্নের রামদার আঘাতে প্রাণ গেল মামার

হবিগঞ্জের চুনারুঘাটে জমি সংক্রান্ত বিরোধে ভাগ্নের রামদার আঘাতে মামা ছেরাগ আলী (৫৫) নিহত হয়েছেন। নিহত ছেরাগ আলী মহদিরকোনা গ্রামের সুরুজ আলীর ছেলে। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

সাবেক ইউপি চেয়ারম্যান রমিজ উদ্দিন জানান, নিহত ছেরাগ আলী ও তার বোন নুর নাহারের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ চলছিল। বিষয়টি সালিশ বৈঠকে শেষ হয়েছে। কিন্তু আদালত থেকে মামলা তুলে না নেওয়ায় পুনরায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

বৃহস্পতিবার বিরোধপূর্ণ জমিতে হাল চাষ করতে যান ছেরাগ আলীসহ তার লোকজন। এ সময় তার বোন নুর নাহার, স্বামী আবুল কাসেম ও পুত্র বিকাশকে নিয়ে বাধা দেন। একপর্যায়ে উভয়ের মধ্যে তর্কাতর্কি শুরু হলে বিকাশ রামদা দিয়ে মামা ছেরাগ আলীকে আঘাত করে। এতে চেরাগ আলী গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছেরাগ আলীর মৃত্যু হয়।

চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর আলম বলেন, ঘটনার সঙ্গে জড়িত দুইজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা