× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গোপনাঙ্গ কাটার ক্ষোভে স্ত্রীর হাত কাটলেন স্বামী

আশুলিয়া (ঢাকা) প্রতিবেদক

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৫ ০০:৩৭ এএম

ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জাকিয়া। ছবি : প্রবা

ঢাকা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন জাকিয়া। ছবি : প্রবা

ঢাকার আশুলিয়ায় গোপনাঙ্গ কেটে ফেলার ক্ষোভে স্ত্রীর ডান হাত কেটে দ্বিখণ্ডিত করে ফেলেছেন ফিরোজ মিয়া (২৮)। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। 

বুধবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আলম সিদ্দিকী।

আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের গাজীরচট এলাকার সেলিম মিয়ার বাসায় সোমবার এ ঘটনা ঘটে। হাত কেটে ফেলার সময় স্ত্রী জাকিয়ার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ফিরোজকে আটক করে পুলিশে সোপর্দ করে। আর আহত জাকিয়াকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।

পরে জাকিয়ার বাবা জামিল বাদী হয়ে আশুলিয়া থানায় মামলা করলে পুলিশ ফিরোজকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠায়।

গ্রেপ্তার ফিরোজ মিয়া টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার রাউৎবাড়ী গ্রামের মৃত শাহজাহান আলীর ছেলে। তার স্ত্রী জাকিয়া বেগম (২৫) একই উপজেলার জিগাতলা গ্রামের জামিলের মেয়ে।

এলাকাবাসী জানান, গত বছরের ১৬ এপ্রিল রাতে বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়িত থাকার সন্দেহে জাকিয়া ধারালো অস্ত্র দিয়ে তার স্বামী ফিরোজের গোপনাঙ্গ কেটে ফেলেন। পরে ভুক্তভোগী ফিরোজের মা ফরিদা বেগম বাদী হয়ে জাকিয়ার বিরুদ্ধে ভূঞাপুর থানায় মামলা করলে পুলিশ জাকিয়াকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। 

কিছুদিন পর জাকিয়া জামিনে ছাড়া পেয়ে আশুলিয়ায় একটি পোশাক কারখানায় চাকরি নেন। ফিরোজ এ খবর পেয়ে জাকিয়ার সঙ্গে যোগাযোগ স্থাপন করেন। পরে আশুলিয়ার গাজীরচট এলাকায় সেলিম মিয়ার বাসা ভাড়া নিয়ে ঘর সংসার করে আসছিলেন তারা। 

এরপর ফিরোজ সুযোগ বুঝে দু’দিন আগে জাকিয়ার ডান হাত কেটে দ্বি-খণ্ডিত করে ফেলেন এবং বাম হাতেও আঘাত করেন। ফিরোজ ও জাকিয়ার সংসারে একটি পুত্র সন্তান রয়েছে।

আশুলিয়া থানার ওসি নূর আলম সিদ্দিকী বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে জনতার হাতে আটক হওয়া জাকিয়ার স্বামী ফিরোজকে থানায় নিয়ে আসা হয়। এ ঘটনায় জাকিয়ার বাবা ফিরোজের বিরুদ্ধে মামলা দায়ের করলে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। বর্তমানে তিনি জেলহাজতে রয়েছেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা