× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চিত্রা এক্সপ্রেস ট্রেন চলাচল

মানববন্ধনের মাঝেই দাবি মানল কর্তৃপক্ষ

ভেড়ামারা (কুষ্টিয়া) সংবাদদাতা

প্রকাশ : ২৫ মে ২০২৪ ১৭:১১ পিএম

আপডেট : ২৫ মে ২০২৪ ১৭:২৬ পিএম

শনিবার সকালে ভেড়ামারা রেলস্টেশনে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রবা ফটো

শনিবার সকালে ভেড়ামারা রেলস্টেশনে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। প্রবা ফটো

খুলনা থেকে ভেড়ামারা রেলস্টেশন হয়ে ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস ট্রেনটি চালু রাখার দাবিতে করা মানববন্ধনের মাঝেই ট্রেন চলাচল বন্ধ ঘোষণার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়িয়েছে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ।

শনিবার (২৫ মে) সকাল ১০টার দিকে ভেড়ামারা রেলস্টেশনে নাগরিক কমিটির ব্যানারে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করে তিন উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মানববন্ধন চলাকালে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভেড়ামারা স্টেশনমাস্টারকে জানিয়ে দেয় বহাল থাকছে চিত্রা এক্সপ্রেস ট্রেন চলাচল। স্টেশনমাস্টার জয়নাল আবেদীন এ খবর মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দকে জানায়। এ সংবাদ পেয়ে উপস্থিত জনতা আনন্দে-উল্লাসে ফেটে পড়ে।

এর আগে জুন থেকে যশোরের পদ্মবিলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা রেলসেবা চালু হওয়ায় ভেড়ামারা রুটের সরাসরি ঢাকা রেলসেবা বন্ধ হয়ে যাচ্ছে এমন ঘোষণা দেওয়া হয়। এ ঘোষণা জানার পর ভেড়ামারা স্টেশন থেকে ঢাকায় যাতায়াতকারী তিন উপজেলার যাত্রীরা ক্ষোভ প্রকাশ করে মানববন্ধনের সিদ্ধান্ত নেয়।  

এ সম্পর্কে এ অঞ্চলের মানুষের ক্ষোভ ও হতাশার কথা তুলে ধরে 'বন্ধ হচ্ছে ট্রেন, বাড়ছে ক্ষোভ' শিরোনামে শনিবার প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ হয়।

ভেড়ামারা নাগরিক কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক আসাদুজ্জামান আসাদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন নবনির্বাচিত উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু হেনা মোস্তফা কামাল মুকুল, সদ্য সাবেক উপজেলা চেয়ারম্যান আক্তারুজ্জামান মিঠু, কেন্দ্রীয় জাসদের সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম স্বপন, কুষ্টিয়া নাগরিক কমিটির সভাপতি ডা. এসএম মুস্তানজিদ লোটাস, ভেড়ামারা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুর রাজ্জাক রাজা, দৌলতপুর উপজেলার পক্ষে কেন্দ্রীয় যুবজোটের সভাপতি শরিফুল কবির স্বপন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র শামিমুল ইসলাম ছানা, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ব্যবসায়ী নেতা আবু দাউদ, নাগরিক কমিটির সদস্য সচিব আসাদুজ্জামান আসলাম, সদস্য অসিত সিংহ রায় প্রমুখ। এ ছাড়া তিন উপজেলার এসএসসির বিভিন্ন ব্যাচের প্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, সামাজিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ নানা শ্রেণি-পেশার হাজারো মানুষ উপস্থিত ছিল। 

এ বিষয়ে ভেড়ামারা রেলস্টেশনের মাস্টার জয়নাল আবেদীন বলেন, ‘ঢাকা রুটে চলাচলরত চিত্রা এক্সপ্রেস ট্রেন বহাল রাখার দাবিতে নাগরিক কমিটির মানববন্ধন চলাকালীন রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে জানায় ট্রেনটি এই রুটে বহাল থাকবে। এ রুটে প্রতি মাসে ৪০ থেকে ৪৫ লাখ টাকা রাজস্ব আসে।‘ সুন্দরবন ও বেনাপোলে দুটি ট্রেন বন্ধ হওয়ায় যাত্রীর চাপ বহুগুণ বেড়ে গেছে বলে জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা