× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লাকসামে বিদ্যুৎস্পৃষ্টে শিশু ও ব্যবসায়ীর মৃত্যু

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ২৪ মে ২০২৪ ০০:০৬ এএম

আপডেট : ২৪ মে ২০২৪ ১১:১৩ এএম

লাকসামে বিদ্যুৎস্পৃষ্টে শিশু ও ব্যবসায়ীর মৃত্যু

কুমিল্লার লাকসামে পৃথক স্থানে বিদ্যুৎস্পৃষ্টে মোহাম্মদ মাহি নামে এক শিশু ও সামছুর রহমান নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। মাহি রাজঘাট উত্তরপাড়ার ছাত্তার ভান্ডারী বাড়ির সাইফুল ইসলামের ছেলে।

বৃহস্পতিবার (২৩ মে) লাকসাম পৌরসভার রাজঘাট ও কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইন এলাকায় এ ঘটনা ঘটে।

শিশু মোহাম্মদ মাহির খালু গোলাপ হোসেন জানান, সকালে পরিবারের সদস্যরা ঘরে নাশতা খাচ্ছিলেন। এ সময় মাহি ঘরের পাশে থাকা বৈদ্যুতিক মোটরে হাত দিলে বিদ্যুতায়িত হয়ে মোটরের সঙ্গে আটকে যায়। তার বড় বোন সায়মা এসে স্পর্শ করলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে মাহিকে জরুরি ভিত্তিতে স্থানীয় চিকিৎসালয়ে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সায়মাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

অন্যদিকে উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের ইরুয়াইনে বিদ্যুৎস্পৃষ্টে মো. সামছুর রহমান নামে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। ইরুয়াইন নাগরাপাড়া ব্রিজ সংলগ্ন ওই ব্যবসায়ীর মুদি ও চা দোকানের পেছনে এ ঘটনা ঘটে।

দোকানের পাশের বাড়ির জাহাঙ্গীর আলম জানান, সামছুর ওই ইউনিয়নের ছনগাঁও পশ্চিমপাড়ার মৃত মফিজুর রহমানের ছেলে। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে অটোরিকশার ব্যাটারি চার্জ দিয়ে সংযোগ খোলার সময় সামছু বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা