× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বরিশালে স্ত্রী নির্যাতন মামলায় পুলিশের এএসআইর কারাদণ্ড

প্রবা প্রতিবেদক, বরিশাল

প্রকাশ : ২০ মে ২০২৪ ২৩:০৯ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বরিশালে যৌতুকের দাবিতে স্ত্রীকে নির্যাতনের মামলায় ঈশা খান নামে পুলিশের এক সহকারী উপপরিদর্শককে (এএসআই) দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২০ মে) বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মো. ইয়ারব হোসেন এ রায় দেন। 

ঈশা খান পটুয়াখালী সদর উপজেলার শেহাকাঠি গ্রামের মৃত ইয়াসিন খানের ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। সে ভোলার কলতলীর চর পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মরত ছিল। তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে ভোলা জেলা পুলিশের এক আদেশ জানা যায়।  

আদালতের বেঞ্চ সহকারী কাজী মো. হুমায়ুন কবির প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৭ সালে বরিশালের কাশিপুর এলাকার মৃত গোলাম মোস্তফার মেয়ে শাহনাজ আফরোজের সঙ্গে ঈশা খানের বিয়ে হয়। বিয়ের সময় যৌতুক হিসেবে তাকে আড়াই লাখ টাকা দেওয়া হয়। 

তিনি আরও জানান, পরে আরও ৫ লাখ টাকার দাবিতে স্ত্রীকে নির্যাতন করে। ঈশা খানের নির্যাতনে স্ত্রী শাহনাজ পারভীনের গর্ভপাত হয়। এ ঘটনায় ২০২০ সালের ১ জানুয়ারি বরিশাল নারী ও শিশু নির্যাতন অপরাধ দমন ট্রাইব্যুনালে মামলা করেন। মামলায় ৯ জনের সাক্ষ্য নিয়ে রায় দিয়েছেন বিচারক। 

সাজা পরোয়ানায় ঈশা খানকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান বেঞ্চ সহকারী হুমায়ুন কবির। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা