× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি জাহিদ, সম্পাদক অর্ণা

রাজশাহী অফিস

প্রকাশ : ১৯ মে ২০২৪ ২০:৪০ পিএম

আপডেট : ১৯ মে ২০২৪ ২২:০০ পিএম

স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি জাহিদ, সম্পাদক অর্ণা

স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) রাজশাহী ও রাজশাহী মেডিকেল কলেজ শাখার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। রবিবার (১৯ মে) বিকালে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে নতুন নেতৃত্বের নাম ঘোষণা করা হয়।

সম্মেলনে স্বাচিপ রাজশাহী জেলা শাখার সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. এফএমএ জাহিদ ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। ডা. অর্ণা জামান আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক উপ-কমিটির সদস্য ও যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য।

স্বাচিপ রাজশাহী মেডিকেল কলেজ শাখা সভাপতি পদে ডা. মাহবুবুর রহমান খান এবং সাধারণ সম্পাদক পদে ডা. রাকিব সাদিক নির্বাচিত হয়েছেন।

রবিবার স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) রাজশাহী, চাপাইনবাবগঞ্জ, নাটোর ও নওগাঁ জেলার সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের সভাপতি ও স্বাচিপের প্রতিষ্ঠাতা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির সভাপতি ডা. মো. জামাল উদ্দিন চৌধুরী। স্বাচিপ রাজশাহী জেলার সভাপতি অধ্যাপক ডা. চিন্ময় কান্তি দাসের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্বাচিপ কেন্দ্রীয় কমিটির মহাসচিব অধ্যাপক ডা. মো. কামরুল হাসান মিলন, বগুড়া-৭ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. মোস্তফা আলম নান্নু, সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. মো. আব্দুল আজিজ, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ডা. আবু সালেহ মোহাম্মদ নাজমুল হক (সাগর)। সঞ্চালনা করেন স্বাচিপ রাজশাহী মেডিকেল কলেজের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা