শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৯ মে ২০২৪ ১৫:৪৫ পিএম
আপডেট : ১৯ মে ২০২৪ ১৬:১৩ পিএম
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইনিয়ন ভূমি অফিসের ভেতরে বোমাসদৃশ বস্তুটির দেখা মিলেছে। প্রবা ফটো
গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েদ ইউনিয়ন ভূমি অফিসের ভেতরে বোমাসদৃশ একটি বস্তু পাওয়া গেছে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে গাজীপুর থেকে বম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর মিয়া প্রতিদিনের বাংলাদেশকে বলেন, রবিবার (১৯ মে) বেলা সাড়ে ১১টার দিকে রায়েদ ইউনিয়ন ভূমি অফিসের ভেতরে বোমাসদৃশ বস্তুটির দেখা মেলে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে।
কাপাসিয়া সহকারী কমিশনার (ভূমি) রিফাত নূর মৌসুমী বলেন, ‘খবর পেয়েছি বোমাসদৃশ বস্তু পাওয়া গেছে। সেটা সত্যিই বোমা কি না জানি না। পুলিশের বম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়েছে। তারা ঘটনাস্থলে আসছে। তারা বলতে পারবে বস্তুটি বোমা না কি অন্য কিছু। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে।’