× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সোনালি আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই : পাটমন্ত্রী

খুলনা প্রতিবেদক

প্রকাশ : ১৮ মে ২০২৪ ১৮:২৮ পিএম

আপডেট : ১৮ মে ২০২৪ ১৯:১৫ পিএম

সোনালি আঁশের সুদিন ফিরিয়ে আনতে চাই : পাটমন্ত্রী

সোনালি আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনার কথা বলেছেন বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, ‘সরকারিভাবে উদ্যোগ নিয়ে সোনালি আঁশ পাটের সুদিন ফিরিয়ে আনতে চাই। এজন্য যা যা করা দরকার সবকিছু করা হবে।’

শনিবার (১৮ মে) খুলনায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের আওতাধীন জুট মিল ও টেক্সটাইল মিল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শেখ হাসিনা শ্রমিক বান্ধব প্রধানমন্ত্রী উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘তিনি শ্রমিকদের জন্য সবকিছু করে যাচ্ছেন। খুলনা-যশোর অঞ্চলের জুট মিলগুলো বন্ধ হলেও প্রধানমন্ত্রী শ্রমিকদের খালি হাতে ফিরিয়ে দেননি। শ্রমিকদের পাওনা পরিশোধ করা হয়েছে। আগামীতে এ এলাকায় শিল্প কলকারখানা গড়ে উঠবে, এতে করে শ্রমিকদের সুদিন ফিরে আসবে।’

বেসরকারি খাতে লিজ দেওয়া বন্ধ রাষ্ট্রায়ত্ত পাটকলগুলো নিয়ে তিনি বলেন, ‘সেগুলো আশানুরূপ উৎপাদনে যেতে পারেনি। লিজের শর্ত ছিল পর্যাপ্ত পরিমাণ পাটজাতীয় দ্রব্য উৎপাদনসহ মিলের পুরোনো দক্ষ কর্মীদের কর্মসংস্থান সৃষ্টি করা। সেটি না হওয়ার কারণে জুট শ্রমিকরা জীবনযাপনে দুর্ভোগ পোহাচ্ছেন। এ বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নিতে পারে মন্ত্রণালয়। এ ছাড়া বন্ধকৃত পাটকল এলাকার বিশাল জমিতে অর্থনৈতিক জোন করা যায় কি না- সে বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।’

তবে পাট এবং পাটজাত দ্রব্য উৎপাদন ও রপ্তানিকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানান নানক।

মন্ত্রী শনিবার সকালে প্রথমেই খুলনার খালিশপুরে ফরচুন গ্রুপের লিজ নেওয়া দৌলতপুর জুটমিল পরিদর্শন করেন। এরপর একে একে প্লাটিনাম জুবলি জুট মিল, ক্রিসেন্ট জুটমিল, খালিশপুর জুট মিল এবং বিটিএমসির নিয়ন্ত্রণাধীন খুলনা টেক্সটাইল মিলস পরিদর্শন করেন তিনি। এ সময় খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, স্থানীয় সংসদ সদস্য এসএম কামাল হোসেন, বিজেএমসির চেয়ারম্যান ফারুক আহমদ, বিটিএমসির চেয়ারম্যান ব্রি. জেনারেল জিয়াসহ বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশনের (বিজেএ) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

পরে দুপুরে বাংলাদেশ জুট অ্যাসোসিয়েশন আয়োজিত মতবিনিময় সভায় যোগ দেন মন্ত্রী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘সরকার যেকোনো মূল্যেই পাটের গৌরবময় ঐতিহ্য ফিরিয়ে আনতে চায়। দেশে ৬ হাজার টন পাটবীজ প্রয়োজন। ১ হাজার পাঁচশ টন দেশে উৎপাদন হয়, বাকি সাড়ে ৪ হাজার টন আমদানি করতে হয় ভারত থেকে। বীজের আমদানি নির্ভরতা কমিয়ে আনতে ব্যাপকভাবে পাটবীজ উৎপাদনে কৃষকদের উৎসাহিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিদেশে পাট পণ্যের বিপুল চাহিদা রয়েছে। কাঁচাপাট রপ্তানি করেও বড় অঙ্কের বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব। প্রধানমন্ত্রী চান সোনালি আঁশের আভিজাত্য ফিরিয়ে আনতে। এজন্য পাটচাষি, পাট ব্যবসায়ীদের প্রণোদনা দেওয়া দরকার। পাট ব্যবসায়ীদের ঋণ পরিশোধের উদ্যোগ নেওয়া হবে। উৎস কর এক শতাংশ থেকে ২৫ শতাংশ কমিয়ে আনা হবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা