× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মাধবপুরে মহাসড়কে কাজের সময় গ্যাস লাইনে ছিদ্র, সরবরাহ বন্ধ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক

প্রকাশ : ১৬ মে ২০২৪ ১৬:২৫ পিএম

আপডেট : ১৬ মে ২০২৪ ১৭:১৭ পিএম

মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় ফোর লেনের কাজে এক্সকেভেটর দিয়ে খনন করার সময় অসাবধানতাবশত গ্যাস লাইন ছিদ্র হয়ে যায়। প্রবা ফটো

মাধবপুর উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের শাহপুর এলাকায় ফোর লেনের কাজে এক্সকেভেটর দিয়ে খনন করার সময় অসাবধানতাবশত গ্যাস লাইন ছিদ্র হয়ে যায়। প্রবা ফটো

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ফোর লেনের কাজ করার সময় অসাবধানতাবশত গ্যাস লাইনে ছিদ্র হয়েছে। এতে মাধবপুর উপজেলার সব শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছে। 

বৃহস্পতিবার (১৬ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের শাহপুর এলাকায় ম্যাটাডোর কোম্পানির কাছে এ ঘটনা 

জালালাবাদ গ্যাস শাহজিবাজারের ব্যবস্থাপক জুনাইদ আহমেদ প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা-সিলেট মহাসড়কে চলমান ফোর লেন প্রকল্পের নির্মাণাধীন ব্রিজের কাজে এক্সকেভেটর (খনন যন্ত্র) ব্যবহারের সময় অসাবধানতাবশত গ্যাস লাইন ছিদ্র হয়ে যায়। এতে মাধবপুর উপজেলার সব শিল্প কারখানায় গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। ফলে শিল্প কারখানার উৎপাদনে ব্যাঘাত সৃষ্টি হয়েছে। 

জুনাইদ আহমেদ বলেন, আমরা দুর্ঘটনাস্থলে কাজ করছি। আশাকরি সন্ধ্যার মধ্যে গ্যাস সরবরাহ স্বাভাবিক করতে পারব।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা