× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ডোম স্থাপনের কাজ শুরু

পাবনা সংবাদদাতা

প্রকাশ : ১৩ নভেম্বর ২০২২ ১১:৫৫ এএম

আপডেট : ১৩ নভেম্বর ২০২২ ১৩:৩৬ পিএম

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ডোম স্থাপনের কাজ শুরু। ফাইল ফটো

রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের ডোম স্থাপনের কাজ শুরু। ফাইল ফটো

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের প্রথম ইউনিটের রিয়্যাক্টর ভবনের বহিঃকন্টেইনমেন্টে ডোম স্থাপনের কাজ শুরু হয়েছে। ইতোমধ্যে এটির একটি অংশ স্থাপনের কাজ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নির্মাণকারী রাশিয়ার প্রতিষ্ঠান রসাটম।

রসাটম জানায়, ২০০ টন ওজন এবং ৪৬.৩০ মিটার ব্যাসের এই ভারী ও বিশালাকার কাঠামোটি ৪৮.৮০ মিটার উচ্চতায় স্থাপনে সময় লেগেছে ৫ ঘণ্টারও বেশি। পরবর্তীতে ডোমের অন্য অংশ এবং কংক্রিট ঢালাইয়ের কাজ করা হবে।

এটমস্ট্রয় এক্সপোর্টের (এএসই) ভাইস-প্রেসিডেন্ট ও রূপপুর এনপিপি নির্মাণ প্রকল্পের রাশিয়ান পরিচালক আলেক্সি ডেইরি জানান, ‘নিরাপত্তা ব্যবস্থার অন্যতম অংশ এই বহিঃকন্টেইনমেন্ট। রেইনফোর্সড কংক্রিটের এই কাঠামোটি রিয়্যাক্টরকে বিভিন্ন বাহ্যিক প্রতিকূলতা যেমন, ভূমিকম্প, সুনামি বা হারিকেন থেকে সুরক্ষা প্রদান করে। রুশ নকশায় নির্মীত ভিভিইআর ১২০০ রিয়্যাক্টর ভিত্তিক পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের অন্যতম বৈশিষ্ট্য হলো ডাবল কন্টেইনমেন্ট। বহিঃকন্টেইনমেন্ট ছাড়াও রিয়্যাক্টর বিল্ডিং সুরক্ষায় রয়েছে অত্যন্ত মজবুত আরেকটি অভ্যন্তরীণ কন্টেইনমেন্ট।’

প্রথম ইউনিটে অভ্যন্তরীন কন্টেইনমেন্ট স্থাপনের কাজ ২০২১ সালে সম্পন্ন হয়েছে। রসাটম প্রকৌশল শাখার অধীনস্থ প্রতিষ্ঠান ট্রেস্ট রোসেম ডোমের সংযোজন এবং স্থাপনের দায়িত্ব পালন করছে। রূপপুর প্রকল্পের দুটি ইউনিটে স্থাপিত হবে ৩+ প্রজন্মের রুশ ভিভিইআর ১২০০ রিয়্যাক্টর। এই রিয়্যাক্টরগুলো সব আন্তর্জাতিক নিরাপত্তা চাহিদা পূরণে সক্ষম। জেনারেল ঠিকাদার হিসেবে প্রকল্প বাস্তবায়নের কাজ করছে রাশিয়ার রসাটম প্রকৌশল শাখা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা