× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উপজেলা নির্বাচন

ফেনীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন আরও তিনজন

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১৩ মে ২০২৪ ১৮:৪৪ পিএম

আপডেট : ১৩ মে ২০২৪ ১৯:০২ পিএম

ফেনীর দাগনভূঞা উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া আক্তার রাবু, সোনাগাজী উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে খোদেজা খানম শাহীন এবং ছাগলনাইয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে এনামুল হক মজুমদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। ফাইল ফটো

ফেনীর দাগনভূঞা উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া আক্তার রাবু, সোনাগাজী উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে খোদেজা খানম শাহীন এবং ছাগলনাইয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে এনামুল হক মজুমদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। ফাইল ফটো

তৃতীয় ও চতুর্থ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ফেনীতে একজন ভাইস চেয়ারম্যান ও দুজন মহিলা ভাইস চেয়ারম্যান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তারা হলেন- তৃতীয় ধাপের নির্বাচনে ফেনীর দাগনভূঞা উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া আক্তার রাবু, সোনাগাজী উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে খোদেজা খানম শাহীন এবং চতুর্থ ধাপের নির্বাচনে ছাগলনাইয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে এনামুল হক মজুমদার।

সোমবার (১৩ মে) জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চতুর্থ ধাপের নির্বাচনে ছাগলনাইয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. এনামুল হক মজুমদার একক প্রার্থী হয়েছিলেন। রবিবার (১২ মে) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক অভিষেক দাশ। এতে ছাগলনাইয়া উপজেলা পরিষদের নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে এনামুল হক মজুমদার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

তৃতীয় ধাপের নির্বাচনে দাগনভূঞা উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে রাবেয়া আক্তার এবং সোনাগাজীতে খোদেজা খানম একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এর আগে, ফেনীতে প্রথম ধাপের নির্বাচনে পরশুরাম উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানের তিনটি পদেই প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এ ছাড়া ফুলগাজী উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে এক প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

এ নিয়ে জেলার ছয়টি উপজেলার মধ্যে পরশুরাম উপজেলায় সব পদে, ছাগলনাইয়া উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে এবং ফুলগাজী, দাগনভূঞা ও সোনাগাজী উপজেলায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাতজন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা