সদরপুর-চরভদ্রাসন ও ফরিদপুর প্রতিবেদক
প্রকাশ : ১১ মে ২০২৪ ১৩:৪৯ পিএম
আপডেট : ১১ মে ২০২৪ ১৭:৩৭ পিএম
দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল। প্রবা ফটো
ফরিদপুরের ভাঙ্গায় ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাতে মোটরসাইকেলে যাচ্ছিলেন তিনজন। পথে ট্রাকচাপায় প্রাণ হারান তিনজনই।
শনিবার (১১ মে) দুপুর সাড়ে ১২টার উপজেলার হামিরদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন কাসেম শেখ ও তার ছেলে মোরছালিন এবং কাসেম শেখের ভাই নাজমুল শেখ।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম প্রতিদিনের বাংলাদেশকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ছেলেকে মাদ্রাসায় ভর্তি করাতে গোপালগঞ্জের মুকসেদপুর থেকে মোটরসাইকেলে ছেলে ও ভাইকে সঙ্গে নিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিলে কাসেম শেখ। এসময় বিপরিত দিক থেকে আসা একটি ইটবোঝাই ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।
ওসি বলেন, নিহতদের মরদেহ ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।