× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নড়াইলে বাইসাইকেল-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

নড়াইল প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৪ ১১:১২ এএম

আপডেট : ১১ মে ২০২৪ ১১:২৬ এএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নড়াইলে বাইসাইকেল ও মোটরসাইকেলের সংঘর্ষে মামুন সমাদ্দার নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় বাইসাইকেল আরোহী কাজেম আলী আহত হয়েছেন।

শনিবার (১১ মে) সকালে সদর উপজেলার নড়াইল-ফুলতলা সড়কের কাড়ারবিল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

মামুন সমাদ্দার পৌরসভার রঘুনাথপুরের বাবলু সমাদ্দারের আর কাজেম আলী সদরের উজিরপুর গ্রামের আজিজ মণ্ডলের ছেলে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম প্রতিদিনের বাংলাদেশকে এসব তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে তিনি জানান, সকালে খুলনা যাওয়ার জন্য মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন মামুন সমাদ্দার। সদরের কাড়ারবিল পৌঁছালে বিপরীত থেকে আসা কাজেম আলীর বাইসাইকেলের  সঙ্গে সংঘর্ষ ঘটে। এতে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মামুন সমাদ্দারকে মৃত ঘোষণা করেন। কাজেম আলীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা