× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক বছর পর নিজ এলাকায় ড. মোশাররফ

কুমিল্লা প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৪ ২২:১৯ পিএম

নিজ বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রবা ফটো

নিজ বাড়িতে দোয়া মাহফিল অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। প্রবা ফটো

দেশে ও দেশের বাইরে চিকিৎসা শেষে প্রায় এক বছর পর নিজের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলা সফর করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শুক্রবার (১০ মে) উপজেলা সদরের বাসভবনে পৌঁছালে তার সঙ্গে সাক্ষাৎ করতে আসেন দাউদকান্দি, তিতাস, হোমনা ও মেঘনা উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

পরে সেখানে ড. মোশাররফের সুস্থতার জন্য দোয়া মাহফিলের আয়োজন করে দাউদকান্দি পৌরসভা বিএনপি। দোয়া মাহফিলের শুরুতে সংক্ষিপ্ত বক্তব্যে ড. মোশাররফ বলেন, সৃষ্টিকর্তার অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমি সুস্থ হয়েছি। পুরোপুরি সুস্থতার জন্য আমি সবার কাছে দোয়া কামনা করছি।

ড. মোশাররফ দাউদকান্দি বাজার বড় মসজিদে জুমার নামাজ আদায় করেন। খুতবার আগে তিনি মসজিদে সমবেত মুসল্লিদের উদ্দেশে বক্তব্য দেন। তার সুস্থতার জন্য দোয়া করায় তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সেখান থেকে ড. মোশাররফ দাউদকান্দি পৌরসভার নাগেরকান্দি গ্রামে যান। এই গ্রামে পারিবারিক কবরস্থানে চিরনিদ্রায় স্বজনদের জন্য দোয়া করেন তিনি।

মোশাররফের সঙ্গে ছিলেন তার ছেলে ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

উল্লেখ্য, হঠাৎ অসুস্থ হয়ে পড়লে গত বছর ১৭ জুন ড. মোশাররফকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। এরপর প্রায় এক বছর দেশে ও দেশের বাইরে তার চিকিৎসা চলে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা