× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চোরাই গরু আনতে গিয়ে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি আহত

কক্সবাজার ও বান্দরবান প্রতিবেদক

প্রকাশ : ০৫ মে ২০২৪ ১৭:০২ পিএম

আপডেট : ০৫ মে ২০২৪ ১৮:২৮ পিএম

আহত তিনজনকেই কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবা ফটো

আহত তিনজনকেই কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রবা ফটো

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে অবৈধভাবে গরু আনতে গিয়ে দুই দিনে তিন বাংলাদেশি ল্যান্ডমাইন বিস্ফোরণে আহত হয়েছে। এর মধ্যে রবিবার (৫ মে) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলার ফুলতলী সীমান্তের ৪৭ নম্বর পিলার এলাকায় একজন এবং শনিবার রাতে দুজন আহত হয়। এর মধ্যে একজনের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

আহত তিনজনকেই কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।

আহতরা হলেন, কক্সবাজারের রামু উপজেলার মো. রফিক, গর্জনিয়া এলাকার মো. আব্দুল্লাহ ও কচ্ছপিয়া এলাকার রশিদ আহমেদ। তাদের মধ্যে মোহাম্মদ আব্দুল্লাহর দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল আবছার ইমন প্রতিদিনের বাংলাদেশকে বলেন, আহত তিনজনের মধ্যে একজন তার এলাকার। তারা সবাই অবৈধভাবে অনুপ্রবেশ করে সীমান্তের ওপার থেকে গরু আনতে গিয়েছিল। সেখানে আরাকান আর্মি ও সে দেশের সেনাবাহিনীর পুঁতে রাখা মাইন বিস্ফোরণে তারা আহত হন।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য ছাবের আহমদ বলেন, ‘খবর পেয়ে আহতদের উদ্ধার করে কক্সবাজার হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা। ঐ সীমান্তে বিজিবি নিরাপত্তা জোরদার করেছে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা