× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

তীব্র গরমের পর বগুড়ায় স্বস্তির বৃষ্টি

বগুড়া অফিস

প্রকাশ : ০৪ মে ২০২৪ ১৮:৫৫ পিএম

আপডেট : ০৪ মে ২০২৪ ১৯:৪৪ পিএম

শনিবার বিকালে বগুড়ার বিভিন্ন এলাকায় বৃষ্টির দেখা মিলেছে। প্রবা ফটো

শনিবার বিকালে বগুড়ার বিভিন্ন এলাকায় বৃষ্টির দেখা মিলেছে। প্রবা ফটো

টানা এক মাস তীব্র তাপপ্রবাহের পর অবশেষে বগুড়ায় দেখা দিয়েছে স্বস্তির বৃষ্টি। শনিবার (৪ মে) বিকাল সোয়া ৫টা থেকে বিভিন্ন উপজেলা ও শহরের বিভিন্ন এলাকায় এ বৃষ্টির দেখা মেলে। সেই বৃষ্টির পানিতে ভিজে শরীর-মন শীতল করতে অনেকেই ঘর ছেড়ে বেরিয়ে পড়েছেন রাস্তায়। অনেকে ছাদে উঠে বৃষ্টির পানিতে ভিজেছেন। বৃষ্টি যেন জীবনের গতি আরও ছন্দময় করে দিয়েছে। আকাঙ্ক্ষিত বৃষ্টিতে মন-প্রাণ জুড়িয়েছে বগুড়াবাসী।

বগুড়ায় বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া অফিস। বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক নুরুল ইসলাম জানান, বগুড়ায় বিকাল সোয়া ৫টা থেকে শিবগঞ্জ, সোনাতলা, বগুড়া শহরের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাতের খবর পেয়েছি। মূলত গাইবান্ধার ওদিক থেকে ভেসে আসা মেঘের কারণেই এই বৃষ্টিপাত। আগামীকাল (রবিবার) থেকে আরও বৃষ্টিপাত বাড়বে। 

তিনি আরও জানান, আগামীকাল (রবিবার) বগুড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৬৫ শতাংশ। এদিন ১ থেকে ৮ মিলিমিটার বৃষ্টি হতে পারে। এর পরের দিন থেকেই জেলায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়বে। আগামী ৬ মে জেলায় ৮০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন ১৪ থেকে ২৫ মিলিমিটার বৃষ্টি হতে পারে। ৭ মে বগুড়ায় ৭৪ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিন ৭-৩২ মিলিমিটার বৃষ্টি হতে পারে।  এ ছাড়া ৮ মে ২ থেকে ২৩ মিলিমিটার,  ৯ মে ১৩ থেকে ৩১ মিলিমিটার, ১০ মে ৭৪ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনায় ২০ থেকে ৩৮ মিলিমিটার বৃষ্টি হতে পারে। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা