× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আখাউড়ায় ছেলের শোক সইতে না পেরে বাবার মৃত্যু

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিবেদক

প্রকাশ : ০৩ মে ২০২৪ ২০:০৫ পিএম

আপডেট : ০৩ মে ২০২৪ ২১:০৭ পিএম

মৃত বাবা ছাদেক ভূঁইয়া। ছবি : সংগৃহীত

মৃত বাবা ছাদেক ভূঁইয়া। ছবি : সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মারা গেছেন বাবা ছাদেক ভূঁইয়া।   

শুক্রবার (৩ মে) দুপুরে উপজেলার উত্তর ইউনিয়নের আনোয়ারপুর গ্রামে নিজ বাড়ির পাশে ছেলের কবরে বেড়া দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান তিনি। এর আগে সোমবার ব্রাহ্মণবাড়িয়া থেকে আখাউড়া আসার পথে জেলার ভাদুঘর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় ছেলে শাহাদাৎ ভূঁইয়ার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে ছেলের কবরে বেড়া দিতে বাগানে বাঁশ কাটতে যান সাদেকুর রহমান। পরে দুপুর ১২টার দিকে প্রখর রোদে ছেলের কবরের পাশেই অচেতন হয়ে পড়ে যান তিনি।  

ছাদেক ভূঁইয়ার চাচাতো ভাই আক্কাস ভূঁইয়া বলেন, ‘সোমবার আমার ছোট ভাতিজা শাহাদাৎ ভূঁইয়া মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে আমার ভাই একপ্রকার বাকরুদ্ধ হয়ে পড়েছেন। শুধু চোখের পানি ফেলত আর বলত ‘আমার কইলজার টুকরারে তুমি কই নিয়া গেলা আল্লাহ। তুমি আমারেও নিয়া যাও। আমার বাবারে ছাড়া আমি কেমনে থাকুম’। অবশেষে আল্লাহ আমার ভাইকেও নিয়ে গেল। বাদ মাগরিবে আনোয়ারপুর মসজিদ মাঠে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তার ছেলের কবরের পাশে তার দাফন সম্পন্ন করা হয়।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা