স্বাস্থ্য সহকারী পদে পরীক্ষা
চট্টগ্রাম অফিস
প্রকাশ : ০৩ মে ২০২৪ ১৮:৫৪ পিএম
আপডেট : ০৩ মে ২০২৪ ১৯:৪৮ পিএম
প্রতীকী ছবি
চট্টগ্রামে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের প্রিলিমিনারি পরীক্ষা দিতে আসা এক ভুয়া পরীক্ষার্থীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
শুক্রবার (৩ মে) সকালে পরীক্ষা চলাকালে ওমরগণি এমইএস কলেজ কেন্দ্র থেকে আব্দুর রউফ মিয়া নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট।
চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা জান্নাত বলেন, ‘সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য সহকারী পদের প্রিলিমিনারি পরীক্ষা চলাকালে মো. আব্দুর রউফ মিয়া নামের একজন ভুয়া পরীক্ষার্থীকে আটক করা হয়। তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।’