× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজীপুরে অধিকার আদায়ের দাবি শ্রমজীবীদের

গাজীপুর প্রতিবেদক

প্রকাশ : ০১ মে ২০২৪ ১৯:১৫ পিএম

আপডেট : ০২ মে ২০২৪ ১৯:১৭ পিএম

বুধবার বিকাল ৪টায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের আয়োজনে নগরীর কলম্বিয়া এলাকায় শ্রমিদের র‌্যারি। প্রবা ফটো

বুধবার বিকাল ৪টায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের আয়োজনে নগরীর কলম্বিয়া এলাকায় শ্রমিদের র‌্যারি। প্রবা ফটো

গাজীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা করেছে শ্রমিকরা। বুধবার (১ মে) বিকাল ৪টায় বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের আয়োজনে নগরীর কলম্বিয়া এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভার আগে মাথায় লাল পট্টি পরে, হাতে বিভিন্ন দাবি সম্বলিত ব্যানার-ফেস্টুন আর পতাকা নিয়ে স্লোগানে স্লোগানে শ্রমিকদের একটি র‌্যালি ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে নগরীর আড়াইশত পোশাক শ্রমিক ও গাজীপুর জেলার বিভিন্ন উপজেলার শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় আইএলও কনভেনশন ৮৭ ও ৯৮ অনুযায়ী অবাধ ট্রেড ইউনিয়ন অধিকারের দাবি তোলেন শ্রমিকরা। দ্রব্যমূল্য ও জীবন যাপনের ব্যয় বিবেচনা করে জাতীয় মজুরি আইন ঘোষণা ও বাস্তবায়নের পাশাপাশি শ্রমিকদের মতামত উপেক্ষা করে সংসদে উত্থাপিত শ্রম আইন ও অত্যাবশ্যক পরিষেবা বিল প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি রানা প্লাজা-তাজরিনসহ সকল শ্রমিক হত্যার বিচার দাবী ও নিরাপদ কর্ম পরিবেশ নিশ্চিতের দাবী করেন তারা। বেসরকারি শিল্পের নারী শ্রমিকদের ৬ মাসের মাতৃত্বকালীন ছুটি চালু ছাড়াও মজুরি আন্দোলনে শ্রমিকদের বিরুদ্ধে করা সব মিথ্যা মামলা প্রত্যাহার চান শ্রমিকরা।

অনুষ্ঠানে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক মোর্শেদ আলম কাউসারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি শ্রমিকনেতা কামরূল আহসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওই সংগঠনের সাধারণ সম্পাদক বাচ্চু মিয়া। 

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন শ্রমিকনেতা মো: ফুলবাবু, মিজানুর রহমান মিজান, আশিক সরকার, রায়হান শরীফ, শিরিনা বেগমসহ প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা