× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে প্রতিবন্ধীর মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিবেদক

প্রকাশ : ০২ মে ২০২৪ ১৬:১৭ পিএম

আপডেট : ০২ মে ২০২৪ ১৬:৪৬ পিএম

প্রতীকী ছবি।

প্রতীকী ছবি।

ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় ভুট্টাক্ষেত থেকে তৈমুল ইসলাম নামে এক বাকপ্রতিবন্ধীর মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২ মে) সকালে উপজেলার রামপুর বাজারের পাশে ভুট্টাক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করে রাণীশংকৈল থানা পুলিশ।

৬০ বছর বয়সি তৈমুল ইসলাম উপজেলার নুনতোর গোচিয়া গ্রামের আবুল হোসেনের ছেলে।

নিহত তৈমুল ইসলামের ভাই নজরুল ইসলাম বলেন, ‘গত শনিবার সকালে তৈমুল ইসলাম তার মেয়ের বাড়িতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়। মঙ্গলবার সে মেয়ের বাড়ি থেকে বাড়ির উদ্দশে রওনা দেয়। কিন্তু বাড়িতে না ফেরায় আমরা অনেক খোঁজাখুঁজি করে ব্যর্থ হই। আজ সকালে ভুট্টাক্ষেত থেকে তার মরদেহ দেখতে পাই। আমার ভাই কীভাবে মারা গেছে বুঝতে পারছি না।’

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, ‘বৃহস্পতিবার সকালে ভুট্টাক্ষেতে মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয় স্থানীয় লোকজন। পুলিশ সেখানে থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।’

তিনি বলেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ ঠাকুরগাঁও সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা