× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতে কারাভোগ শেষে ফিরলেন ২০ বাংলাদেশি

বেনাপোল (যশোর) প্রতিনিধি

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২৪ ২১:২৪ পিএম

ভারতে কারাভোগ শেষে ফিরলেন ২০ বাংলাদেশি

ভারতে বিভিন্ন মেয়াদে কারাভোগ শেষে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যেমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফিরেছেন ২০ বাংলাদেশি নারী ও শিশু। তাদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। এ সময় নোম্যান্সল্যান্ডে বিজিবি-বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

মঙ্গলবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করেছে। ফেরত আসাদের মধ্যে ৬ জন নারী ও ১৪ জন শিশু রয়েছে।

এসব নারী ও শিশু খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, ঢাকা, কেরানিগঞ্জ, পিরোজপুর, কুমিল্লা, গাজিপুর, চাঁদপুর ও গোপালগঞ্জ জেলার বাসিন্দা। 

পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পশ্চিমবঙ্গের নারী শিশুপাচার রোধ বিষয়ক টাস্কফোর্সের সমন্বিত প্রচেষ্টায় তাদের ফিরিয়ে আনা হয়েছে।

কলকাতায় বাংলাদেশ উপ-হাইকমিশনের একটি প্রতিনিধি দল ফেরত আসা নারী-শিশুদের বেনাপোল-পেট্রাপোল নোম্যান্সল্যান্ডে স্থানীয় এসি ল্যান্ড, উপজেলা মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তা, বিজিবি ও পুলিশ প্রশাসনের কাছে হস্তান্তর করেন। 

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান বলেন, ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালদের খপ্পরে পড়ে তাদের কলকাতায় পাঠানো হয়। সেখানে বিভিন্ন কাজ করার সময় স্থানীয় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠায়। আদালত তাদের সাজা দেন। সাজার মেয়াদ শেষে পশ্চিমবঙ্গের বিভিন্ন সেইফ হোমের হেফাজতে ছিলেন তারা। দুই দেশের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে আলোচনার পর ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে পাঠানো হয়। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। পোর্ট থানা ফিরত আসা নারী ও শিশুদের মানবাধিকার সংগঠনের হাতে তুলে দেবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক বিদোষ চন্দ্র বর্মন বলেন, দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে এসব নারী-শিশুদের ফেরত আনা হয়েছে। ফিরে আসা নারী ও শিশুদেরকে ৩টি মানবাধিকার সংগঠনের হাতে তুলে দেয়াও হবে। এসব মানবাধিকার সংগঠন তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করবে।

বেনাপোল ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে দেশে ফেরত ২০ নারী ও শিশুতকে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। কোন কোন মানবাধিকার সংগঠন তাদের গ্রহন করবে এ বিষয়ে জানতে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্তর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কথা বলা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা