× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

পেকুয়ায় হিটস্ট্রোকে দিনমজুরের মৃত্যু

কক্সবাজার অফিস

প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৪ ১৮:৪১ পিএম

প্রতীকী ছবি। সংগৃহীত

প্রতীকী ছবি। সংগৃহীত

কক্সবাজারের পেকুয়ায় হিটস্ট্রোকে মোহাম্মদ কালু নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) সকালে পেকুয়া সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর মেহেরনামা তেলিয়াকাটা এলাকায় এ ঘটনা ঘটে।

৫০ বছর বয়সী দিনমজুর মোহাম্মদ কালু উত্তর মেহেরনামা তেলিয়াকাটা এলাকার মৃত নাগু মিয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নাছির উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মোহাম্মদ কালু সকালে প্রতিবেশী গিয়াস উদ্দিনের বাড়িতে খড়ের স্তুপের কাজ করছিল। এসময় সে গরমে অসুস্থ হয়ে মাথা ঘুরে পড়ে যায়। তাৎক্ষণিক স্থানীয়রা তাকে পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাক্তার মুজিবুর রহমান জানান, কালু নামের এই ব্যক্তিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যরা যে বর্ণনা দিয়েছেন তাতে এই ব্যক্তি হিটস্ট্রোকে মারা গেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা