× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কুমিল্লায় তিন হাজার লিটার ডিজেলসহ গ্রেপ্তার ২

কুমিল্লা সংবাদদাতা

প্রকাশ : ১১ নভেম্বর ২০২২ ১৫:৪১ পিএম

আপডেট : ১১ নভেম্বর ২০২২ ১৫:৫৮ পিএম

আটক তেল চুরি চক্রের দুই সদস্য। ছবি : প্রবা

আটক তেল চুরি চক্রের দুই সদস্য। ছবি : প্রবা

পার্কিং করা দূরপাল্লার ভারী যানবাহন থেকে ডিজেল চুরির সঙ্গে সম্পৃক্ত দুইজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে  তিন হাজার ৪০ লিটার চোরাই ডিজেল উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) কুমিল্লার সদর উপজেলার গোপীনাথপুর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন—সদর উপজেলার শ্রীবল্লভপুর গ্রামের মো.  মাসুদ মিয়া এবং নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানার ছোট শাদিপুর গ্রামের মোস্তাফিজুর রহমান শিপলু। এ সময় চোরাই ডিজেল পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপও জব্দ করা হয়।

র‍্যাব-১১ সিপিসি-২-এর উপপরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেপ্তার দুই যুবক তেল চুরি চক্রের সক্রিয় সদস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা কুমিল্লা ও নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন ডিপো হতে এবং দূরপাল্লার ভারী যানবাহনগুলো রাত্রীকালীন চলাচলের সময় চালকরা ক্লান্ত হয়ে রাস্তার পাশে পার্কিং করে বিশ্রাম নিলে বা ঘুমিয়ে গেলে সেই সুযোগ কাজে লাগিয়ে তেল চুরি করে। তারা দীর্ঘদিন পিকআপের ওপর বিশেষ কায়দায় তেলের ড্রাম সেট করে মহাসড়কে চলাচলরত ট্রাক ও কাভার্ড ভ্যানের তেলের ট্যাংক হতে গোপনে তেল চুরি করে আসছিল। তাদের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা